kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

তোমারেই বেসেছি ভালো


কালচিত্র | মাসুম খান প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪, ১১:১৩ পিএম তোমারেই বেসেছি ভালো

তোমারেই বেসেছি ভালো

মাসুম খান

 

(আমি)

তোমারেই বেসেছি ভালো

তোমারই করেছি আরাধনা।।

সৃষ্টি আমি নতুন তোমারই

করিও না আর ছলনা।।

 

ছলনায় ছলে যাও মোরে ভোলে

ডাক তোমার যায় না শুনা।।

আমি মনে মনে মরে ভাবি

তোমারে কি ভালোবাসি না।।

 

প্রেমময় তুমি অন্তরে থাকো

অন্তর-কথা কি বুঝ না।।

মাসুম ছলে নাই তাই বুঝ নাই

দিবানিশি করি তারই ভাবনা।।

 

নন্দনকানন ৭ ফেব্রুয়ারি, ২০২৪

Side banner