kalchitro
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

উড়ছে মন আজ


কালচিত্র | মাসুম খান প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০১:০৭ এএম উড়ছে মন আজ

উড়ছে মন আজ

মাসুম খান

 

উড়ছে মন আজ ঘুরির মতো

নাটাই আমার হাতে নাই।।

কোন মহাজন উড়ায় আমায়

আমি তাঁরে কভু দেখি নাই।।

 

দেখা পেলে ছাড়িয়ে নিতাম

সুতার নাটাই হাত থেকে।।

যেতাম আরো দূর আকাশে

যেথায় আমার থাকেন সাঁই।।

 

পাই না ছাড়া সুতার বাঁধন

যায় না তাঁরে পাওয়ার লোভ।।

হয় না মাসুম মুক্তি ওরে

কোথাও যে তোর শান্তি নাই।।

নন্দনকানন ২০ ফেব্রুয়ারি, ২০২৪

Side banner