kalchitro
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
প্রেস বিজ্ঞপ্তি- টিডিএসে পুলিশের আধুনিকায়নে শহীদ জিয়ার অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পুলিশের আধুনিকায়নে শহীদ জিয়ার অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


কালচিত্র | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৬:২৬ পিএম পুলিশের আধুনিকায়নে শহীদ জিয়ার অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়ে সেমিনারের আয়োজন করেন

টিডিএসে পুলিশের আধুনিকায়নে শহীদ জিয়ার অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি-

 

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার পর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দেন, যা জাতিকে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে। ১৯৭৫ সালে ৩ নভেম্বরের ঘটনাপ্রবাহে গৃহবন্দি হলেও ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানে তিনি মুক্ত হন এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে এবং সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তিনি দ্রুত সারা দেশে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করেন। দুর্নীতি ও চুরি, ডাকাতি, ছিনতাই, বিমান ছিনতাইসহ সব ধরনের অপরাধ কঠোর হাতে দমন করে অল্প সময়ের মধ্যেই জনগণের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা ফিরিয়ে আনেন।

বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে তাঁর অবদানকে স্মরণ করতে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) ট্রেনিং প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়ে সেমিনারের আয়োজন করেন। “পুলিশের আধুনিকায়নে শহীদ জিয়ার অবদান” শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক তিনিই করেন। 

অ্যাডিশনাল ডিআইজি তাঁর প্রবন্ধে বলেন, আধুনিক পুলিশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ছিল যুগান্তকারী, বিশেষ করে পুলিশ বাহিনীকে শক্তিশালী ও জনমুখী করতে। তিনি পুলিশ বাহিনীর সংখ্যা দ্বিগুণের বেশি বৃদ্ধি করেন এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা নেন। এছাড়াও তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ান গঠন করেন। ১৯৭৬ সালের ৮ই মার্চ তিনি নারী পুলিশ বাহিনী গঠন করেন, যা পুলিশে নারীদের অংশগ্রহণ সুনিশ্চিত করে, 'জনগণের পুলিশ' ধারণার ওপর গুরুত্ব দিয়ে স্থানীয় সমাজের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়নে উদ্যোগী ছিলেন। 

তিনি আরো বলেন, শহীদ জিয়াউর রহমান পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী বাহিনী হিসেবে পুনর্গঠিত করে আধুনিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি মজবুত করেছিলেন। জাতির সংকটকালীন সময়ে শহীদ জিয়া ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

বক্তারা যার যার অবস্থানে থেকে জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করা এবং জন-বান্ধব পুলিশ মনোভাবের জন্য উদাত্ত আহ্বান জানান। এই সময় ট্রেনিং শাখার সকল অফিসার, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Side banner