kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০১ মে, ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
মহান মে দিবসে প্রধানমন্ত্রী

স্বৈরাচারেরা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল


কালচিত্র | অনলাইন ডেস্ক প্রকাশিত: মে ১, ২০২৬, ০৮:২৯ পিএম স্বৈরাচারেরা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল
্মে দিবসের সভামঞ্চে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান- ছবি সূত্র

ক্ষমতাসীন স্বৈরাচাররা শ্রমিকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মে দিবস উদযাপন উপলক্ষে আজ (শুক্রবার) বিকেলে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সংগঠনের সমাবেশে তিনি এ কথা বলেন। 

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

তারেক রহমান বলেন, শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের আমরা ১০ হাজার ঋণ মওকুফ করেছি। কৃষকদের কার্ডের বিষয়েও কাজ চলছে।  তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।

উত্তরা পূর্ব থানা জাতীয়তাবাদী শ্রমিকদলের সদস্য সচিবের নেতৃত্বে মহান দিবসের সভাস্থলে নেতাকর্মীদের একাংশ

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ শ্রমিক ভাইদের পাশাপাশি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবে শ্রমিক দলের যে ৭২ জন সদস্য প্রাণ হারিয়েছেন, আজ এই দিনে আমি সেই সব বীর শহীদদের গভীর শ্রদ্ধারসঙ্গে স্মরণ করছি।

বিগত সরকারের দমন-পীড়নের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, 'আজ আমরা এখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি। কিন্তু মাত্র কয়েক বছর আগেও এই রাজপথ ও আশেপাশের পরিবেশ ছিল আতঙ্কগ্রস্ত। বিএনপি বা এর অঙ্গ-সংগঠনগুলো যখনই কোনো কর্মসূচির আয়োজন করত, তখনই স্বৈরাচারের বাহিনীর হামলার আশঙ্কায় আমাদের তটস্থ থাকতে হতো। সেই ভীতিকর পরিস্থিতি নিশ্চয়ই আপনারা ভুলে যাননি।'

এ সময় প্রধানমন্ত্রী ছাত্র-শ্রমিক--জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের হাত ধরে ২০২৪ সালের ৫ আগস্ট এ দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে। বঞ্চনা আর শোষণের হাত থেকে মুক্তি পেতে আন্দোলনের কালিতে বিপ্লবের ইতিহাস লিখেছে এদেশের মাবুষ।

Side banner