kalchitro
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতীয় নৃতত্ত্বের আলোচনার নতুন দিক

সিন্ধু সভ্যতার ৫০০০ বছর বয়সী নারীর জিনোম আবিষ্কার


কালচিত্র | কে. জামান প্রকাশিত: জুলাই ১৪, ২০২০, ০৯:৫৩ পিএম সিন্ধু সভ্যতার ৫০০০ বছর বয়সী নারীর জিনোম  আবিষ্কার


সিন্ধু উপত্যকার সভ্যতার প্রাচীন ডিএনএ পাওয়া গিয়েছিল ভারতের রাখিহারি প্রত্নতাত্ত্বিকস্থানে সমাহিত এই ব্যক্তির মধ্যে। প্রায় একই সময়ে প্রাচীন মিশরীয়রা প্রথম দুর্দান্ত পিরামিড তৈরি করছিল এবং মেসোপটেমিয়ানরা স্মৃতিসৌধ ও মন্দির নির্মাণ করছিল, দক্ষিণ এশিয়ার হরপ্পানস-যা সিন্ধু সভ্যতা নামেও পরিচিত- তারা পেড়ানো ইটের বিশাল আবাসন ভবন তৈরি করছিল এবং প্রশস্ত পয়োনালা ব্যবস্থা গড়ে তুলেছিল।

সিন্ধু সভ্যতার আকস্মিক পতন প্রাচীন বিশ্বের অন্যতম রহস্য হিসাবে রয়ে গেছে। বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি প্রাচীন হরপ্পানের জিনোম বিশ্লেষণ করেছেন। কেন সমাজ ভেঙেছিল সে-সম্পর্কে বিশ্লেষণে খুব সামান্যই প্রকাশ পেয়েছে, তবে তারা আধুনিক ভারতীয়দের মধ্যে এর অতীত এবং এর অব্যাহত জিনগত উত্তরাধিকার উভয়ই সম্পর্কে তথ্য প্রদান করেন। সিন্ধু সভ্যতার দীর্ঘদিন ধরেই একটি ছদ্মবেশ ছিল। প্রায় ৩০০০ খ্রিস্টপূর্ব থেকে ১৭০০ খ্রিস্টপূর্ব অব্দ সময়ে এ সিন্ধু সভ্যতা উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব পাকিস্তানের কিছু অংশ জুড়ে গড়ে উঠেছিল।

১৮২০-এর দশকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে খননকৃত প্রথম সাইটগুলির পরে এটি হরপ্পান সভ্যতা হিসাবে পরিচিত হয়। প্রাচীন মিশর এবং মেসোপটেমিয়ার পাশাপাশি এটি বিশ্বের প্রথম বৃহত আকারের নগর কৃষিভিত্তিক সমাজ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল; যার পাঁচটি কেন্দ্রীয় শহর জুড়ে ১০ থেকে ৫০ লক্ষ মানুষ বসবাস করত। যদিও সিন্ধু উপত্যকার শত শত কঙ্কাল উন্মোচিত হয়েছে, তবু এই অঞ্চলের উষ্ণ জলবায়ু জেনেটিক উপাদানগুলিকে দ্রুত ধ্বংস করে দেয় যা অন্যান্য প্রাথমিক সভ্যতার ইতিহাস সন্ধানে সহায়ক ভূমিকা পালন করে। সাম্প্রতিক বছরগুলিতে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে, অভ্যন্তরীণ কানের শিলাসদৃশ হাড়ের মধ্যে অস্বাভাবিক পরিমাণে ডিএনএ থাকে যা তাদের কঙ্কালের মধ্যেও ব্যবহারযোগ্য জিনগত উপাদানগুলি সনাক্ত করতে সহায়তা করে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জেনেটিক বিশেষজ্ঞ ডেভিড রেখের নেতৃত্বে একটি দল এবং ভারতের পুনের ডেকান কলেজের প্রত্নতাত্ত্বিক বসন্ত শিন্ডের নেতৃত্বে সিন্ধুতে প্রাপ্ত নমুনা নিয়ে একটি প্রতিশ্রতিশীল গবেষণার প্রচেষ্টা করেন। তারা একটি কঙ্কাল থেকে প্রাচীন ডিএনএ বের করতে সক্ষম হওয়ার আগে অসংখ্য শিলাসদৃশ (পেট্রাস) হাড়সহ ৬০টিরও বেশি কঙ্কালের টুকরো নমুনা হিসেবে নিয়েছিলেন। তারপরে তুলনামূলকভাবে সম্পূর্ণ জিনোমকে একসাথে করতে তাদের ১০০ বারের চেয়ে বেশি নমুনাটি সাজাতে হয়েছিল। রিক বলেছেন, "কোনও সন্দেহ নেই যে, কোনও একক নমুনা থেকে প্রাচীন ডিএনএ পাওয়ার জন্য এটাই আমাদের সবচেয়ে নিবিড় প্রচেষ্টা,"। ডিএনএর সিদ্ধান্ত অনুসারে নমুনাযুক্ত ব্যক্তি সম্ভবত একজন মহিলা,  আধুনিক-দিল্লির প্রায় ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে রাখিগাড়ি নামে পরিচিত একটি সিন্ধু স্থানে কয়েক ডজন সিরামিক বাটি এবং ফুলদানির মধ্যে তাকে সমাহিত করা হয়েছিল।

প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে তিনি ২৮০০ থেকে ২৩০০ খ্রিস্টপূর্ব সময়ের বাসিন্দা ছিলেন। ইরান ও তুর্কমেনিস্তানের সাইটগুলিতে পাওয়া অন্য ১১ জনের সাথে তাঁর জিনোম ডিএনএর সাথে খুব মিল ছিল, যেখানে  ডিএনএ সংরক্ষণের আরও ভাল পরিবেশ রয়েছে। এই ব্যক্তিরা দক্ষিণ এশীয়দের জনসংখ্যার ইতিহাস লেখার জন্য ব্যবহৃত ৫২৩টি প্রাচীন ডিএনএ অনুক্রমের একটি সংখ্যার সাথে সংযুক্ত, যা বর্তমানের বিজ্ঞান প্রকাশ করেছে। জানা যায় যে, সিন্ধু সভ্যতা সে-অঞ্চলগুলির সাথে ব্যবসা করেছিল, এবং তাদের অঞ্চলগুলিতে সমাহিত এই ১১ জনের  সাথে অন্যদের জেনেটিকভাবে খুব কম মিল ছিল। গবেষক রিক এবং সহকর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন যে, তারা সম্ভবত হরপ্পান অভিবাসী। গবেষকগণ এখন ১২টি শক্তিশালী সিন্ধু জিনোমের একটি ভান্ডারের সাথে কাজ করছেন। গবেষকরা তাদের জিনগত নিদর্শনকে ইউরেশিয়ার অন্যান্য প্রাচীন সভ্যতা এবং আধুনিক জনগোষ্ঠীর ডিএনএর সাথে তুলনা করেছেন। গবেষকরা জানিয়েছেন যে, সিন্ধু সভ্যতা পরিবারের যে শাখা-প্রশাখা প্রকাশ পেয়েছে তাতে মনে হয় যে প্রায় ৪০০০ বছর আগে সিন্ধু সভ্যতা ভেঙে গেলেও এর জিনগত সমৃদ্ধ ভান্ডার আজ ভারতে বসবাসকারী বেশিরভাগ মানুষের ভিত্তি তৈরি করেছে। রেখের নেতৃত্বে বিজ্ঞান পত্রিকায় উল্লেখ করা হয়েছে যে উত্তর ভারতের আধুনিক লোকেরাও ইউরোশিয়ান প্রান্তের যাযাবর উত্তরপুরুষদের সাথে সঙ্কর জিনগত চিহ্ন বহন করে। উত্তর এশিয়া জুড়ে বিস্তীর্ণ তৃণভূমি যা ২০০০ খ্রিস্টপূর্বাব্দের সময় দক্ষিণ দিকে বিস্তার লাভ করেছিল তা তাদের বসবাস্থল ছিল। গবেষকরা মনে করেন যে, এই অঞ্চলের যাযাবরগণ পূর্ববর্তী প্রজনন প্রক্রিয়া থেকে ইউরোপীয় ডিএনএ বহন করে ইউরোপীয় এবং দক্ষিণ এশীয়দের মধ্যে একসময় জেনেটিক সংযোগ ঘটিয়েছিলে। পরবর্তী কয়েক হাজার বছর ধরে উত্তর এবং দক্ষিণ ভারতে গ্রুপগুলি মিলে যায়, যা আধুনিক জনগণের জটিল উত্তরাধিকার মিশ্রণের দিকে পরিচালিত করে। প্রাচীন ইরানীয়দের সাথে সম্পর্কিত একটি ডিএনএ যা আধুনিক দক্ষিণ এশীয় অঞ্চলে এর আগে প্রচলিত একটি জনপ্রিয় বিশ্বাসকে প্রত্যাখ্যান করেছিল যে আধুনিক যুগের ইরান নিয়ে গঠিত মেসপটেমিয়ার (ফার্টাইল ক্রিসেন্ট) অভিবাসীরা যারা বিশ্বের প্রথম কৃষকদের জন্ম দিয়েছেন, প্রায় ১০,০০০ বছর আগে যাত্রা শুরু করেছিলেন। তারা কিছুটা আগে পূর্ব দিকে চলে গিয়েছিল এবং দক্ষিণ এশিয়ার শিকারী সংগ্রহকারী সাথে মিশে গিয়েছিল, ভারতীয় উপমহাদেশে কৃষির প্রবর্তন করেছিল। যদিও নতুন গবেষণায় বলা হয়েছে যে, ইরান-সম্পর্কিত ডিএনএ সিন্ধু ব্যক্তি এবং আধুনিক ভারতীয় উভয় ক্ষেত্রেই প্রকৃতপক্ষে ইরানের কৃষিক্ষেত্রের উত্থান প্রায় ২০০০ বছর আগেই হয়েছিল।

অন্য কথায়, রিখ ব্যাখ্যা দেন যে, ইরান সম্পর্কিত ডিএনএ সাম্প্রতিক কৃষক নয়, ১২০০০ বছর আগের শিকারী সংগ্রহকারীদের সাথে প্রজনন থেকে এসেছে। এই গবেষণায় জড়িত না থাকলেও ভারতের বারাণসীর ব্যানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জৈব নৃবিজ্ঞানী জ্ঞানেশ্বর চৌবেই বলেছিলেন, "সম্ভবত মনে হয় স্বাধীন কৃষিকাজের উদ্ভব হয়েছিল।" তিনি একটি ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে, সম্ভবত প্রাচীন দক্ষিণ এশীয়রা তাদের প্রতিবেশীদের কাছ থেকে বিনা প্রজনন ছাড়াই কৃষিকাজ শিখেছে। চুবেই বলেছিলেন যে, ঠিক কী ঘটেছে তার জন্য এই অঞ্চল জুড়ে আরও প্রত্নতাত্ত্বিক কাজ এবং আরও প্রাচীন ডিএনএ নমুনার প্রয়োজন হবে। এ গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলগুলি অত্যন্ত আকর্ষণীয়, তবে এটি কেবল গল্পের শুরু।

---------

মাইকেল প্রাইসসেপ এর প্রতিবেদন থেকে অনূদিত

অনুবাদ: কে. জামান

Side banner