kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

তামিমদের জরিমানা করলো আইসিসি


কালচিত্র | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ১২:৩৪ এএম তামিমদের জরিমানা করলো আইসিসি
ফাইল ফটো

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

গত রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ। ম্যাচটি ৫ উইকেটে হারে তারা। ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার বোলিংয়ে বেশি সময় নেয়ায় ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশকে।

আইসিসির নিয়ম অনুযায়ী ধীর গতির ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল নিজেদের অপরাধ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক

টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ নিয়ে বেশ আশাবাদী ছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের শুরুটাই হয় হারের মধ্য দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ের কাছে হেরে গেলে এক ম্যাচ আগেই সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।

Side banner