kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

নতুন চার আনলিমিটেড ডাটা প্যাক আনলো গ্রামীণফোন ও টেলিটক


কালচিত্র | কালচিত্র প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২২, ২০২২, ১২:২৫ এএম নতুন চার আনলিমিটেড ডাটা প্যাক আনলো গ্রামীণফোন ও টেলিটক

গ্রামীণফোন ও টেলিটক ৪টি নতুন আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু করেছে। দেশের মোবাইল ফোন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অপারেটর দু’টির মাধ্যমে নতুন এই প্যাকেজ চালুর উদ্যোগ নেয়।


রোববার (২১ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিটিআরসি। 

মোবাইল অপারেটর গ্রামীণফোনের মাধ্যমে চালুকৃত প্যাকেজগুলো হলো- ১ হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি এবং ৫৪৯ টাকায় ১৫ জিবি ডাটা। 


টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ১২৭ টাকায় ৬ জিবি ও ৩০৯ টাকায় ২৬ জিবি ডাটা প্যাকেজ চালু করা হয়েছে।

গত ২৮ এপ্রিল ২০২২ তারিখে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী দেশের মোবাইল অপারেটরসমূহ বাজারে প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ প্রদান করে। অন্যান্য অপারেটরসমূহও পর্যায়ক্রমে নতুন করে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করবে।


আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ উপভোগকারী গ্রাহকদের প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সিম রিসাইকেল প্রক্রিয়া এবং নির্দেশিকা অনুসরণ করা হবে।
 

Side banner